প্রশ্নটা সবার মাথায় ঘুরছে, কেউ মুখে বলছে না। আমরাই বলে দিচ্ছি। কয়টা প্রশ্নের উত্তর দেন, দুই মিনিট পর আপনার নামে একটা চিঠি আসবে। সিল-ছাপ্পড় সহ।
উত্তর কোথাও সেভ হয় না। বস টেরও পাবে না।
যে কাজগুলোতে আপনার দিন যায় বলেছেন, তার কতটা AI এখনই করতে পারে।
স্কোরটা আপনার উত্তর আর ওপরের গবেষণাগুলো মিলিয়ে আমাদের আন্দাজ। ভবিষ্যৎ কেউ জানে না, AI-ও না।
ফেসবুকের হেডলাইন পড়লে মনে হয় কালকেই সবার চাকরি শেষ। আসল ডেটা বলছে একটু অন্য কথা।
প্রতি ১০০ জন কর্মীর মধ্যে ২৫ জনের কাজে AI হাত দিতে পারে। কিন্তু সত্যিকারের বিপদে আছে ১০০ জনে মোটে ৩ জন।
২০৩০ সালের মধ্যে দুনিয়ায় ৯.২ কোটি চাকরি যাবে, আসবে ১৭ কোটি নতুন চাকরি। আসল প্রশ্ন হলো নতুনগুলোর জন্য আপনি রেডি কিনা।
বাংলাদেশের পাঁচটা খাতে ২০৪১ সালের মধ্যে এতগুলো চাকরি মেশিন আর অটোমেশনের ঝুঁকিতে। সবচেয়ে বড় ধাক্কা গার্মেন্টসে।